রাজ্যপালের চিঠিতে ‘ইয়োরস সিনসিয়ারলি’ অতীত, বন্দে মাতরম লিখে ইতিহাস গড়ছেন বোস! – এবেলা
এবেলা ডেস্কঃ
জাতীয় গানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক অনন্য নজির গড়লেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বুধবার রাজভবন থেকে জানানো হয়েছে, এখন থেকে তাঁর সমস্ত সরকারি চিঠিপত্রে প্রথাগত ‘ইয়োরস সিনসিয়ারলি’ শব্দের পরিবর্তে স্বাক্ষরের শেষে ‘বন্দে মাতরম’ লেখা হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী এই গানের গ্রহণযোগ্যতা ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই রাজ্যপালের এই অভিনব সিদ্ধান্ত।
উল্লেখ্য, এ বছরই ‘বন্দে মাতরম’ গানটি সার্ধশতবর্ষ পূর্ণ করেছে। রাজভবনের মতে, এই প্রতীকী পদক্ষেপ জাতীয় সংহতি ও সাংস্কৃতিক গর্বের বার্তাকে আরও শক্তিশালী করবে। রাজ্যপাল সাধারণ মানুষকেও তাঁদের দৈনন্দিন জীবনে এই জাতীয় মন্ত্রকে ধারণ করার আহ্বান জানিয়েছেন। এই সিদ্ধান্তের মাধ্যমে প্রশাসনিক স্তরে দেশীয় ঐতিহ্যের এক নতুন মেলবন্ধন তৈরি হলো।

