লেটেস্ট নিউজ

রাজ্যসভায় ব্রাত্য নিতিন নবীন! নেপথ্যে কি বিহারের মসনদ? – এবেলা

এবেলা ডেস্কঃ

বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি নিতিন নবীনকে রাজ্যসভায় পাঠাতে নারাজ দলের শীর্ষ নেতৃত্ব। বিহারের পাঁচটি শূন্য আসনে তাঁকে প্রার্থী না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে তিনি বিহারের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেও বিধায়ক পদ ছাড়েননি।

দলের অন্দরে গুঞ্জন, অসুস্থ নীতীশ কুমারের বিকল্প হিসেবে নিতিন নবীনকেই মুখ্যমন্ত্রী করতে চাইছে বিজেপি। মূলত এই কারণেই তাঁকে দিল্লি না পাঠিয়ে রাজ্যের রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব। বিহারের ভবিষ্যৎ রাজনীতিতে তাঁকে বড় ভূমিকায় দেখার সম্ভাবনা প্রবল হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *