রাজ্যের ১৬০০ শিক্ষকের চাকরি বাতিল! হাইকোর্টের রায়ে তোলপাড়, কেন তৈরি হয়েছিল এই পদ? – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ে ১৬০০ সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত বাতিল করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এভাবে পদ তৈরি ভুল বলে জানিয়েছে আদালত। ২০২২ সালের দুটি নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল হওয়ায় বহু প্রার্থীর চাকরি বাতিল হল।

