লেটেস্ট নিউজ

রাজ্যের ২৯৪টি কেন্দ্রে আজ থেকেই মিলবে যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা পাওয়ার সুযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় সুখবর নিয়ে এল যুবসাথী প্রকল্প। আজ থেকেই রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের ক্যাম্পে শুরু হচ্ছে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই ক্যাম্পগুলিতে ইচ্ছুক প্রার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন। অফলাইনের পাশাপাশি ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে তা পূরণ করে জমা দেওয়ার সুবিধাও থাকছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাশ প্রার্থীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। আবেদন মঞ্জুর হলে চাকরি খোঁজার সহায়তায় প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত। আবেদনের জন্য আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, পাসপোর্ট সাইজ ছবি এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র থাকা বাধ্যতামূলক। প্রায় ৩০ লক্ষ তরুণ-তরুণী এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *