রাজ্যে আজব কাণ্ড! ৯৯ কেন্দ্রে একজনও নতুন ভোটার নেই জেনে মাথায় হাত কমিশনের – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় উঠে এল এক বিস্ফোরক তথ্য। গত আড়াই মাসে রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ৯৯টিতে নতুন ভোটার হওয়ার জন্য একটিও আবেদন জমা পড়েনি। অর্থাৎ ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত এই কেন্দ্রগুলোতে ‘ফর্ম ৬’ জমা দেওয়ার সংখ্যা শূন্য।
সবচেয়ে অবাক করা বিষয় হলো নদীয়া জেলার চিত্র। জেলার করিমপুর, তেহট্ট, শান্তিপুর, কল্যাণীসহ টানা ১৪টি আসনে একজনও নতুন ভোটারের হদিশ নেই। সাড়ে সাত কোটি ভোটারের রাজ্যে এই পরিসংখ্যান ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
এই রহস্যময় পরিস্থিতি নিয়ে চরম অস্বস্তিতে নির্বাচন কমিশন। ক্ষোভ উগড়ে দিয়ে কমিশনের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, “বারবার আবেদন জানানো সত্ত্বেও যদি কেউ ফর্ম পূরণ না করেন, তবে কমিশনের আর কী করার আছে?” প্রচারের খামতি নাকি সাধারণ মানুষের অনাগ্রহ, ৯৯ কেন্দ্রের এই ‘শূন্য’ রেকর্ডের কারণ খুঁজতে এখন সরগরম রাজ্য রাজনীতি।

