রাজ্যে আবহাওয়া বিভ্রাট: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গেও বদলাবে পরিস্থিতি – এবেলা
এবেলা ডেস্কঃ
সকাল থেকেই মেঘলা আকাশ আর ভ্যাপসা গরমের মাঝে আবহাওয়ার মেজাজ বদলের ইঙ্গিত দিল হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলোতে আজ থেকেই বৃষ্টির তীব্রতা বাড়বে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকলেও শুক্রবার থেকে পরিস্থিতির পরিবর্তন হবে। কলকাতা-সহ হুগলি, নদীয়া, দুই বর্ধমান ও বাঁকুড়াতেও সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। রবিবার পর্যন্ত দফায় দফায় ঝড় ও বৃষ্টির এই দাপট চলবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘ-রোদ আর বৃষ্টির এই লড়াইতে তাপমাত্রার পারদ ওঠানামা করলেও গরমের হাত থেকে এখনই পুরোপুরি নিষ্কৃতি মিলছে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহজুড়েই এই অনিশ্চিত আবহাওয়া বজায় থাকবে। তাই বাইরে বেরোনোর সময় সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

