রাজ্যে কি রাষ্ট্রপতি শাসন? নির্বাচন কমিশনের পদক্ষেপে বাড়ছে জল্পনা – এবেলা
এবেলা ডেস্কঃ
সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ না করায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে বাংলা পক্ষ। সংগঠনের দাবি, দিল্লির নির্দেশ না আসায় থমকে আছে প্রক্রিয়া। ৯৫ লক্ষ শুনানির মাত্র ২০ শতাংশ সম্পন্ন হওয়ায় নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বাংলা পক্ষের অভিযোগ, এসআইআর প্রক্রিয়া ঝুলিয়ে রেখে ব্যর্থতার দায় রাজ্যের ওপর চাপাতে চাইছে কমিশন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজ বিলম্বিত করে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির পথ প্রশস্ত করা হচ্ছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

