লেটেস্ট নিউজ

রাজ্যে নিপা আতঙ্ক! দুই নার্স ভেন্টিলেশনে, জরুরি সতর্কতা জারি নবান্নের – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে থাবা বসাল প্রাণঘাতী নিপা ভাইরাস। উত্তর ২৪ পরগনার বারাসাতের দুই নার্স এই ভাইরাসে আক্রান্ত সন্দেহে বর্তমানে ভেন্টিলেশনে চিকিৎসাধীন। তাঁদের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হওয়ায় নমুনা পরীক্ষার জন্য পুণেতে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিস্থিতি মোকাবিলায় উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও নদীয়ায় কন্টাক্ট ট্রেসিং শুরু হয়েছে।

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। সংক্রমণ রুখতে তিনটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে এবং ফল বা সবজি খাওয়ার আগে বিশেষ সাবধানতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারও বিষয়টি নিয়ে রাজ্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *