রাজ্যে নিপা আতঙ্ক: পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য ভবনের জরুরি বৈঠক – এবেলা
এবেলা ডেস্কঃ
বারাসাতের হাসপাতালে দুই নার্স নিপা আক্রান্ত হওয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য ভবন। সংক্রমণের উৎস ও চিকিৎসা পদ্ধতি নিয়ে জরুরি বৈঠকে বসেছে দফতর। আক্রান্তদের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক হলেও নতুন করে কেউ সংক্রমিত হননি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।
মহামারী রুখতে মাস্ক ব্যবহার এবং বাদুড়ের সংস্পর্শে আসা ফল বা খেজুর রস এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। আক্রান্তের সংস্পর্শে এলে বাধ্যতামূলক কোয়ারেন্টিন ও দ্রুত আরটি-পিসিআর পরীক্ষার নিয়ম কার্যকর হচ্ছে। কেন্দ্রীয় প্রতিনিধি দলও পরিস্থিতি পর্যবেক্ষণে সক্রিয় রয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও রাজ্যজুড়ে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।

