লেটেস্ট নিউজ

রাজ্যে নিপা আতঙ্ক, ২১ দিনের কোয়ারেন্টিন ও কড়া গাইডলাইন জারি – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে নিপা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় কঠোর গাইডলাইন প্রকাশ করল স্বাস্থ্য দফতর। নতুন নির্দেশিকা অনুযায়ী, আক্রান্ত বা উপসর্গযুক্ত ব্যক্তির সংস্পর্শে এলে ২১ দিনের হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। উচ্চঝুঁকিপূর্ণ ব্যক্তিদের দিনে দু’বার শারীরিক পরীক্ষা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত আইসোলেশনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে কেন্দ্রীয় বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে রাজ্য প্রশাসন।

চিকিৎসার ক্ষেত্রে কড়া প্রোটোকল মেনে RTPCR পরীক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। সংক্রমণ রুখতে বিশেষ অ্যান্টিভাইরাল ওষুধের প্রয়োগ এবং হাসপাতাল থেকে ছাড়ার পর রোগীকে ৯০ দিন পর্যবেক্ষণে রাখার নিয়ম করা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই কিট ও বিশেষ সুরক্ষাকবচ ব্যবহারের নির্দেশ দিয়েছে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ দল। বর্তমানে আক্রান্ত দুই নার্সের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং নতুন করে সংক্রমণের খবর মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *