লেটেস্ট নিউজ

রাজ্যে ফিরছে পারদ, উধাও হবে শীত? জানুন হাওয়া অফিসের বড় আপডেট – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী সোমবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। দৃশ্যমানতা ৫০ মিটারে নামার আশঙ্কায় জারি হয়েছে সতর্কতা। তবে সোমবার থেকে বুধবারের মধ্যে তাপমাত্রা এক ধাক্কায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জানুয়ারি শেষেই শীত বিদায় নিতে শুরু করবে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট বাড়লেও রাতের তাপমাত্রায় আপাতত বড় বদল নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েক দিন একই আবহাওয়া থাকবে। তবে মঙ্গলবার পর্যন্ত শীতের আমেজ থাকলেও ৩১ জানুয়ারির পর থেকে রাজ্যজুড়ে জাঁকিয়ে শীতের দাপট কমতে শুরু করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *