রাজ্যে ফের নিপা আতঙ্ক! দুই নার্সের অবস্থা আশঙ্কাজনক, জারি চরম সতর্কতা – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তর ২৪ পরগনার দুই নার্স নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে চিকিৎসাধীন। ভেন্টিলেশনে থাকা রোগীদের অবস্থা অত্যন্ত সংকটনক হওয়ায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিশেষ নজরদারি শুরু হয়েছে। ২০০৫ সালে শিলিগুড়িতে এই মারণ ভাইরাসের দাপটে প্রাণ হারিয়েছিলেন ৪৯ জন। সেই ভয়াবহ স্মৃতি মনে করে রাজ্যজুড়ে উদ্বেগ ছড়িয়েছে।
স্বাস্থ্য দপ্তরের মতে, মূলত বাদুড় ও আক্রান্তের সংস্পর্শ থেকে এই ভাইরাস ছড়ায়। জ্বর, মাথাব্যথা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলেই দ্রুত বায়ো-সেফটি ল্যাবরেটরিতে পরীক্ষার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নিপার কোনো নির্দিষ্ট চিকিৎসা না থাকায় দ্রুত শনাক্তকরণ ও রোগীকে আলাদা রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য প্রশাসন কড়া পদক্ষেপ নিচ্ছে।

