লেটেস্ট নিউজ

রাজ্য নির্বাচনে ভোটকর্মীদের বড় উপহার, একলাফে অনেকটা বাড়ল সাম্মানিক ও ভাতা – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মীদের জন্য বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। বুধবার জারি করা বিজ্ঞপ্তিতে প্রিসাইডিং অফিসার, পোলিং কর্মী, মাইক্রো অবজার্ভার এবং সিএপিএফ আধিকারিকসহ সকল স্তরের কর্মীদের পারিশ্রমিক ও ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। দীর্ঘ প্রায় এক দশক পর কমিশনের এই সিদ্ধান্তে খুশি কর্মীরা।

নতুন সংশোধিত তালিকা অনুযায়ী, প্রিসাইডিং অফিসারদের দৈনিক ভাতা ৩৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। পোলিং অফিসার ও কাউন্টিং অ্যাসিস্ট্যান্টদের ক্ষেত্রেও বরাদ্দ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৪০০ ও ৪৫০ টাকায়। এছাড়া মাইক্রো অবজার্ভারদের দৈনিক ভাতা দ্বিগুণ করে ২,০০০ টাকা এবং পোলিং ডিউটিতে থাকা কর্মীদের দৈনিক খাবার খরচ ১৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে।

সিএপিএফ ও গেজেটেড অফিসারদের ক্ষেত্রেও ১৫ দিনের কম ডিউটিতে ভাতার পরিমাণ ২,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৪,০০০ টাকা করা হয়েছে। সেক্টর অফিসারদের ভাতা বেড়ে হয়েছে ১০,০০০ টাকা। দীর্ঘসময় ও কঠিন পরিস্থিতিতে দায়িত্ব পালনের বিষয়টিকে বিবেচনা করেই কর্মীদের উৎসাহিত করতে কমিশন এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *