রাজ্য পুলিশের নতুন ডিজি কে? তালিকায় রাজীব কুমার-সহ ৮ – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্য পুলিশের পরবর্তী স্থায়ী ডিজি নিয়োগ নিয়ে জল্পনা তুঙ্গে। সম্প্রতি রাজীব কুমারসহ আটজন সিনিয়র আইপিএস অফিসারের নামের তালিকা দিল্লিতে ইউপিএসসি-র কাছে পাঠিয়েছে নবান্ন। নিয়ম অনুযায়ী, কেন্দ্র থেকে আসা তিনজনের সংক্ষিপ্ত তালিকা থেকেই রাজ্য সরকার একজনকে চূড়ান্ত পদে মনোনীত করবে।
৩১ জানুয়ারি রাজীব কুমারের অবসরের প্রাক্কালে এই পদক্ষেপে তৈরি হয়েছে নতুন সমীকরণ। তালিকায় রাজেশ কুমার ও রণবীর কুমারের মতো নাম থাকলেও শেষ পর্যন্ত কার ভাগ্যে এই শীর্ষ পদ জোটে, তা নিয়ে প্রশাসনিক মহলে জোর চর্চা চলছে। আদালতের নির্দেশ মেনেই দ্রুত এই প্যানেল পাঠানো হয়েছে।

