রাজ্য পুলিশের পরবর্তী ডিজি কে? তুঙ্গে জল্পনা – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্য পুলিশের বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার আগামী ৩১ জানুয়ারি অবসর নিচ্ছেন। তাঁর বিদায় সংবর্ধনার দিন ২৮ জানুয়ারি স্থির হলেও, পরবর্তী স্থায়ী ডিজি পদের নাম নিয়ে এখনও কাটেনি ধোঁয়াশা। সম্প্রতি নবান্ন আট জন সিনিয়র আইপিএস অফিসারের নামের তালিকা ইউপিএসসি-র কাছে পাঠিয়েছে।
আইনি জটিলতা ও ট্রাইব্যুনালের নির্দেশের পর এই তালিকায় রাজীব কুমার ও রাজেশ কুমার সহ একাধিক নাম রয়েছে। আগামী ২৯ জানুয়ারি তিন জনের চূড়ান্ত প্যানেল রাজ্যের কাছে আসার কথা। প্রশাসনিক মহলে পীযুষ পাণ্ডে, রাজেশ কুমার ও রণবীর কুমারের নাম নিয়ে জোর আলোচনা চলছে।

