লেটেস্ট নিউজ

রাজ্য পুলিশে বড়সড় রদবদল: নির্বাচনের মুখে চার আইপিএস অফিসারের বদলি – এবেলা

এবেলা ডেস্কঃ

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করা হলো। নবান্নের পক্ষ থেকে জারি করা এক নির্দেশিকায় চার আইপিএস অফিসারের বদলির খবর জানানো হয়েছে। এই রদবদলে আলিপুরদুয়ারের এসপি খণ্ডবহালে উমেশ গণপতকে উত্তরবঙ্গ আইবি-র এসএস পদে পাঠানো হয়েছে। অন্যদিকে, আইবি-র এসএস আরিশ বিলালকে বসিরহাট পুলিশ জেলার নতুন এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই সাথে, বসিরহাটের বর্তমান এসপি হোসেন মেহেদি রহমানকে জঙ্গিপুর পুলিশ জেলার এসপি পদে স্থানান্তরিত করা হয়েছে। জঙ্গিপুরের এসপি পদে কর্মরত অমিতকুমার সাউকে আলিপুরদুয়ারের এসপি হিসেবে নিয়োগ করা হয়েছে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং প্রশাসনিক কাজে গতি আনতেই এই রদবদল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *