লেটেস্ট নিউজ

রাজ্য বাজেটে বিলম্ব: কবে পেশ হবে নতুন অর্থবর্ষের খতিয়ান? – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য বিধানসভার আসন্ন বাজেট অধিবেশন পিছিয়ে যাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২ ফেব্রুয়ারি বাজেট পেশের কথা থাকলেও প্রশাসনিক জটিলতায় তা পিছিয়ে যেতে পারে। সংশ্লিষ্ট মহলের ধারণা, আগামী ৫ ফেব্রুয়ারি পেশ হতে পারে এই বছরের বাজেট।

আসন্ন নির্বাচনের আগে বর্তমান সরকারের এটিই শেষ বাজেট, যা মূলত ‘ভোট অন অ্যাকাউন্ট’ হিসেবে পেশ করা হবে। বিধানসভা সূত্রে খবর, আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলতে পারে এই অধিবেশন। তবে চূড়ান্ত দিনক্ষণ নিয়ে এখনও অনিশ্চয়তা বজায় থাকায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *