রাজ্য রাজনীতিতে নয়া জোট সমীকরণ: চাপে তৃণমূল-বিজেপি? – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তাল রাজ্য রাজনীতি। বিজেপি ও তৃণমূলকে রুখতে বাম-কংগ্রেসের পাশাপাশি নওশাদ সিদ্দিকি ও হুমায়ুন কবীরের ঐক্যবদ্ধ ফ্রন্ট গড়ার জল্পনা তুঙ্গে। মহম্মদ সেলিম ও শুভঙ্কর সরকারের ইতিবাচক ইঙ্গিত সংখ্যালঘু ভোটব্যাঙ্কে বড়সড় রদবদলের আভাস দিচ্ছে।
ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে এক ছাতার তলায় আনতে আলোচনা শুরু হয়েছে। তবে তৃণমূলের দাবি, বিরোধীদের এই মেরুকরণ আদতে বিজেপিকেই সুবিধা করে দেবে। পাল্টাপাল্টি এই চালে আগামী দিনের রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।

