লেটেস্ট নিউজ

রাজ্য রাজনীতিতে বড় খবর, অবশেষে কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন হুমায়ুন কবীর – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা হাইকোর্টের রক্ষাকবচ পাওয়ার পর এবার বড়সড় স্বস্তি পেলেন জেউপি (JUP) চেয়ারম্যান তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটিয়ে অবশেষে তাঁর জন্য কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা সুনিশ্চিত করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া এই বিতর্কিত নেতার নিরাপত্তা নিয়ে গত ১৯ জানুয়ারি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। আদালতের সেই নির্দেশ মেনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদন জানিয়েছিলেন হুমায়ুন।

শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে হুমায়ুন কবীরকে কেন্দ্রীয় নিরাপত্তা প্রদান করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্তের ফলে হুমায়ুন কবীরের নিরাপত্তা বলয় যেমন মজবুত হলো, তেমনই রাজ্য রাজনীতিতে তাঁর অবস্থান নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। হাইকোর্টের নির্দেশে এই কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়াকে বড় জয় হিসেবেই দেখছেন তাঁর অনুগামীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *