লেটেস্ট নিউজ

রাত পোহালেই সরস্বতী পুজো: জেনে নিন শুভক্ষণ ও নিয়ম – এবেলা

এবেলা ডেস্কঃ

মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে কাল দেশজুড়ে পালিত হবে বাগদেবীর আরাধনা। ২০২৬ সালে সরস্বতী পুজো পড়েছে ২৩ জানুয়ারি, শুক্রবার। ২২ জানুয়ারি রাত ১টা ৩৯ মিনিটে পঞ্চমী শুরু হয়ে থাকবে ২৩ জানুয়ারি রাত ১২টা ২৯ মিনিট পর্যন্ত। বিদ্যার দেবীর চরণে বই-খাতা রেখে অঞ্জলি দিতে মুখিয়ে আছেন অগণিত শিক্ষার্থী।

হলুদ বসন, পলাশ ফুল আর আমের মুকুলে সেজে উঠবে মণ্ডপ। প্রথা মেনে ভোরে স্নান সেরে উপোস করে পুষ্পাঞ্জলি দেবেন পড়ুয়ারা। সরস্বতী পুজো মানেই বাঙালির কাছে বিদ্যার আশীর্বাদ আর নতুন শুরুর এক পবিত্র উৎসব। অঞ্জলি শেষ না হওয়া পর্যন্ত কুল না খাওয়ার চিরাচরিত নিয়মটি পালন করবেন ছোট-বড় সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *