রান্নাঘরের সিঙ্কের পাশে ভুলেও রাখবেন না এই ৫টি জিনিস! – এবেলা
এবেলা ডেস্কঃ
রান্নাঘর গুছিয়ে রাখতে আমরা সিঙ্কের ধারের ফাঁকা জায়গায় অনেক কিছু রাখি। তবে আর্দ্রতার কারণে সেখানে কার্ডবোর্ডের ক্লিনার, পচনশীল খাবার এবং বাসনপত্র রাখা একেবারেই অনুচিত। এতে দ্রুত ছত্রাক ও জীবাণু সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
কাঠের হাতা বা কাটিং বোর্ড সিঙ্কের কাছে রাখলে তা স্যাঁতসেঁতে হয়ে নষ্ট হয়ে যায়। এছাড়া মিক্সার বা ওভেনের মতো বৈদ্যুতিক সরঞ্জাম সেখানে রাখা বিপজ্জনক, কারণ জল ও আর্দ্রতা থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। নিরাপদ থাকতে এই জিনিসগুলো সর্বদা শুকনো স্থানে রাখুন।

