লেটেস্ট নিউজ

রান্নার গ্যাসের আকাল মিটবে এবার! আরব দেশ ছেড়ে আমেরিকার থেকে ১.৭৬ লাখ টন এলপিজি কিনল ভারত – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে চরম অস্থিরতার জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিলেও ভারতের জন্য এল সুখবর। আমদানির উৎস বদলে এবার সরাসরি আমেরিকা থেকে বিপুল পরিমাণ রান্নার গ্যাস কিনল নয়াদিল্লি। এসঅ্যান্ডপি কমোডিটিজ অ্যাট সি-এর রিপোর্ট অনুযায়ী, গত ১৯ মার্চ পর্যন্ত ভারত মোট ১ লাখ ৭৬ হাজার টন এলপিজি আমদানি করেছে, যার সিংহভাগই এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে।

সাধারণত ভারতের প্রয়োজনীয় এলপিজির ৯০ শতাংশই আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধকালীন পরিস্থিতির কারণে সেখান থেকে সরবরাহ কমে দাঁড়িয়েছে মাত্র ৮৯ হাজার টনে, যা বিগত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। এই ঘাটতি মেটাতে রাশিয়ার পাশাপাশি জাপান থেকেও গ্যাস আমদানির কথা ভাবছে ভারত। সরকারি হিসেব অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে আমেরিকা থেকে ভারত প্রায় ২২ লাখ টন এলপিজি আমদানি করতে পারে। যদিও আমেরিকা থেকে জাহাজ আসতে প্রায় ৪৫ দিন সময় লাগে, তবুও সরবরাহ স্বাভাবিক রাখতে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনায় হাঁটছে পেট্রোলিয়াম মন্ত্রক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *