লেটেস্ট নিউজ

রান্নার তেলের আড়ালে মারাত্মক নেশা, ওড়িশা থেকে বাংলায় ঢুকছে তরল গাঁজা – এবেলা

এবেলা ডেস্কঃ

নেশার দুনিয়ায় পাচারের নতুন কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে ‘তরল গাঁজা’। ওড়িশার গজপতি জেলায় গাঁজার সঙ্গে বিশেষ রাসায়নিক মিশিয়ে এই তেল সদৃশ মাদক তৈরি হচ্ছে। পুলিশের চোখে ধুলো দিতে বোতলবন্দি করে এই মাদক দক্ষিণবঙ্গসহ বিহার ও কর্ণাটকে পাচার করছে আন্তঃরাজ্য সিন্ডিকেট। গোয়েন্দাদের দাবি, কঠিন গাঁজার তুলনায় এই তরল মাদক বহন করা সহজ এবং এর নেশার তীব্রতাও অনেক বেশি।

পশ্চিমবঙ্গের কারবারিরা এই তরল মাদক কেরলে পাঠিয়ে মোটা টাকা আয়ের ছক কষছে। পাচারচক্রে পুরুষদের পাশাপাশি মহিলারাও ‘ক্যারিয়ার’ হিসেবে সক্রিয় হয়ে উঠেছেন, যা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। মেমারি ও বর্ধমান স্টেশনে সাম্প্রতিক কিছু গ্রেফতারির পর সতর্ক অবস্থানে রয়েছেন তদন্তকারীরা। ওড়িশার মূলচক্রীদের চিহ্নিত করে এই বিপজ্জনক পাচার রুখতে ঘুঁটি সাজাচ্ছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *