লেটেস্ট নিউজ

রামকৃষ্ণ থেকে উত্তম-সত্যজিৎ: নীতীন নবীনের মুখে ‘বঙ্গপ্রেম’ – এবেলা

এবেলা ডেস্কঃ

বঙ্গ বিজেপির আয়োজিত ‘কমল মেলা’ পরিদর্শনে এসে বাঙালির আবেগ ছুঁতে চাইলেন সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। দুর্গাপুরের এই অনুষ্ঠানে তিনি রবীন্দ্রনাথ, নজরুল, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে সত্যজিৎ রায় ও উত্তম কুমারের নাম স্মরণ করেন। ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত বাংলা’ গড়ার লক্ষ্যে দলীয় কর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি।

বিজেপি সভাপতির এই বক্তব্যে মনীষীদের নাম উঠে আসলেও, তাঁদের সৃষ্টি নিয়ে বিশদ আলোচনার অভাব ছিল স্পষ্ট। মজার বিষয় হলো, বিজেপির যে নেতারা সরকারি মেলার সমালোচনা করেন, আজ তাঁরাই ‘কমল মেলা’র মাধ্যমে বাংলার সংস্কৃতি প্রসারের নতুন বার্তা দিলেন। নীতীন নবীন এই মেলাকেই বঙ্গ সংস্কৃতির মূল ধারক হিসেবে প্রশংসা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *