রামকৃষ্ণ পরমহংসকে নিয়ে মোদীর করা মন্তব্যে মারাত্মক চটলেন মমতা, সরাসরি কী বার্তা দিলেন প্রধানমন্ত্রীকে – এবেলা
এবেলা ডেস্কঃ
রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। বাংলার মহাপুরুষদের নিয়ে মোদীর মন্তব্যকে বাংলার আবেগে আঘাত হিসেবে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, “আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি, আধুনিক ভারতের রূপকার বাংলার এই নবজাগরণের মহাপুরুষদের অপমান করা দয়া করে বন্ধ করুন।” মমতার দাবি, বাংলার মণীষীদের জন্য নিত্যনতুন বিশেষণ আবিষ্কার করার কোনো প্রয়োজন নেই। প্রধানমন্ত্রীকে সরাসরি নিশানা করে তিনি আরও বলেন, “দয়া করে বাংলার আবেগকে এভাবে বারবার আঘাত করা বন্ধ করুন।”
উল্লেখ্য, এদিন রামকৃষ্ণ পরমহংসের জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু সেই পোস্টে ব্যবহৃত ভাষা বা বিশেষণের ধরণ ঘিরেই শুরু হয়েছে এই রাজনৈতিক তরজা।

