রামনবমীর মিছিলে অশান্তি রুখতে পুলিশ কমিশনারের কড়া দাওয়াই – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটের আবহে রামনবমীর মিছিলে একচুলও অশান্তি বরদাস্ত করবে না প্রশাসন। গতবারের অভিজ্ঞতায় শিক্ষা নিয়ে এবার হাওড়ায় মোতায়েন থাকছে রেকর্ড সংখ্যক পুলিশ বাহিনী। রবিবার প্রতিটি থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের ৬ দফা কড়া নির্দেশ দিলেন পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী।
কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে আগামী ২৬ মার্চ হাওড়ার কাজিপাড়ায় বিশেষ শর্তে শোভাযাত্রার অনুমতি মিলেছে। সর্বাধিক ৫০০ জন অংশগ্রহণকারী এবং বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টার সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। মিছিলে কোনও ধাতব অস্ত্র প্রদর্শন করা যাবে না। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে ভোট এবং উৎসব দুই ক্ষেত্রেই হিংসামুক্ত ও ভয়মুক্ত পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর হাওড়া সিটি পুলিশ।

