লেটেস্ট নিউজ

রামমন্দির সংলগ্ন ১৫ কিমি এলাকায় আমিষ খাবার নিষিদ্ধ, কড়া পদক্ষেপ অযোধ্যা প্রশাসনের – এবেলা

এবেলা ডেস্কঃ

অযোধ্যা সংলগ্ন রামমন্দিরকে কেন্দ্র করে বড়সড় সিদ্ধান্ত নিল স্থানীয় প্রশাসন। মন্দিরের চারপাশের ১৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে এখন থেকে সব ধরনের আমিষ খাবার সরবরাহ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই কড়া নির্দেশিকার আওতায় আনা হয়েছে জোম্যাটো এবং সুইগির মতো অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মগুলিকেও।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মূলত ‘পঞ্চকোশী পরিক্রমা’ এলাকার পবিত্রতা বজায় রাখতেই এই পদক্ষেপ। গত কয়েক দিন ধরে ক্রমাগত অভিযোগ আসছিল যে, বিভিন্ন অনলাইন অ্যাপের মাধ্যমে পর্যটক ও পুণ্যার্থীদের কাছে আমিষ খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার এই অভিযোগ খতিয়ে দেখার পরেই প্রশাসনের পক্ষ থেকে এই চূড়ান্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এখন থেকে নির্দিষ্ট ওই সীমানার মধ্যে কোনো রেস্তোরাঁ বা অনলাইন সংস্থা আমিষ খাবার ডেলিভারি করতে পারবে না। অযোধ্যাকে একটি পবিত্র তীর্থক্ষেত্র হিসেবে আরও কঠোরভাবে গড়ে তুলতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *