রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীর জাদুতে কি ফের ফুটবে ঘাসফুল না কি কামব্যাক করবে পদ্ম শিবির – এবেলা
এবেলা ডেস্কঃ
রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক সমীকরণ এখন তুঙ্গে। এই কেন্দ্রের বিধায়ক কৃষ্ণ কল্যাণী রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন। উল্লেখ্য, একটি টার্মের মধ্যেই তিনি দু’বার বিধায়ক হওয়ার নজির গড়েছেন। প্রথমবার বিজেপির টিকিটে জয়ী হয়ে পদ্ম ফুটিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে দল বদলে তৃণমূল কংগ্রেসকে এই আসনে প্রথমবার জয়ের স্বাদ এনে দেন। ফলে দলীয় প্রতীকের চেয়েও ব্যক্তি কৃষ্ণ কল্যাণীর জনপ্রিয়তাই এখানে জয়-পরাজয়ের প্রধান নির্ণায়ক বলে মনে করা হচ্ছে।
আসন্ন নির্বাচনেও তৃণমূল কংগ্রেস তাঁর সেই ‘কল্যাণেই’ ভরসা রাখছে। রায়গঞ্জের মাটিতে জোড়াফুল শিবির কি ফের আধিপত্য বজায় রাখতে পারবে, নাকি বিজেপি হারানো জমি ফিরে পাবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। দুই দলের কাছেই এই কেন্দ্রটি প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক মহলের নজর এখন কৃষ্ণ কল্যাণীর ব্যক্তিগত ক্যারিশমার দিকে, যা রায়গঞ্জের নির্বাচনী ফলাফল নির্ধারণে বড় ভূমিকা পালন করতে পারে।

