লেটেস্ট নিউজ

‘রাষ্ট্রই সন্ন্যাসীর আত্মসম্মান’, সনাতন বিরোধীদের কড়া হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক জনসভায় হুঙ্কার দিয়ে বলেন, “একজন সন্ন্যাসীর কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকে না। ধর্ম ও রাষ্ট্রের চেয়ে বড় কিছু তাঁর কাছে নেই।” সনাতন ধর্মকে দুর্বল করার চেষ্টার বিরুদ্ধে সরব হয়ে তিনি জানান, কিছু মানুষ ধর্মের আড়ালে ‘কালনেমি’ সেজে ষড়যন্ত্র করছে এবং সনাতনকে অপমান করছে। মুখ্যমন্ত্রী সরাসরি কারো নাম না নিলেও রাজনৈতিক মহলের ধারণা, সাম্প্রতিক শঙ্করাচার্য বিতর্কের প্রেক্ষিতেই তাঁর এই কড়া বার্তা। যোগীর স্পষ্ট বক্তব্য, রাষ্ট্রই একজন সন্ন্যাসীর আসল পরিচয় এবং আত্মসম্মান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *