রাস্তায় বেরোলেই ৫ টুকরো করবে মব! প্রাণভয়ে কাঁপছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলাদেশে বর্তমানে ‘মব কালচার’ ও জঙ্গি দাপট চলছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচী। তাঁর দাবি, জেলের কয়েদি ও জঙ্গিদের মুক্তি দিয়ে দেশজুড়ে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। আওয়ামী লীগ কর্মী ও শিল্পীদের টার্গেট করে হামলা, এমনকি শ্লীলতাহানির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে আতঙ্ক তৈরি করা হচ্ছে।
প্রাচী জানান, তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছে এবং ধানমন্ডিতে প্রতিবাদ করতে গিয়ে তিনি নৃশংস হামলার শিকার হয়েছেন। তাঁর মতে, কোটা আন্দোলন ছিল এক মেটিকুলাস ষড়যন্ত্র, যার নেপথ্যে রয়েছেন মুহাম্মদ ইউনূস। বর্তমানে দেশের অর্থনীতি ও সংস্কৃতি ধ্বংসের মুখে এবং সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

