রেকর্ডবুকে বাটলার, সামনে শুধু অ্যান্ডারসন! – এবেলা
এবেলা ডেস্কঃ
শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমেই বিরল নজির গড়লেন জস বাটলার। ইংল্যান্ডের হয়ে ৪০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা দ্বিতীয় ক্রিকেটার এখন তিনি। কিংবদন্তি জেমস অ্যান্ডারসনের পরেই নিজের জায়গা করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার। ১২,২৯১ রানের পাশাপাশি তাঁর ঝুলিতে রয়েছে তিনটি ফরম্যাট মিলিয়ে মোট ১৪টি সেঞ্চুরি।
বিশ্বকাপজয়ী বাটলারের সামনে এখন কেবল অ্যান্ডারসনের রেকর্ড। আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁকে দেখা যাবে ইংল্যান্ডের জার্সিতে। তিন ফরম্যাটেই নিজের দক্ষতা প্রমাণ করা বাটলার আর মাত্র কয়েকটি ম্যাচ খেললেই হয়ে উঠবেন ইংল্যান্ডের ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলা ক্রিকেটার।

