লেটেস্ট নিউজ

রেকর্ড ভেঙে আকাশছোঁয়া সোনার দাম রুপোও দিচ্ছে বড় চমক – এবেলা

এবেলা ডেস্কঃ

নতুন বছরে সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের রেকর্ড গড়ল সোনার দাম। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ১০ গ্রাম সোনার দাম পৌঁছেছে ১,৩৮,৫৩১ টাকায়। একইসাথে পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাবে আজ রুপো ১.৬৬ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি কেজি ২,৫০,২৩৮ টাকায় লেনদেন হচ্ছে।

বাজার বিশেষজ্ঞদের মতে, ভূ-রাজনৈতিক অস্থিরতা ও নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়ায় মূল্যবান এই ধাতুগুলোর দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। সোমবার দিল্লির বুলিয়ন মার্কেটে ১০ গ্রাম সোনার দাম ১,৪০,৪০০ টাকা ছাড়িয়েছে। মাত্র একদিনের ব্যবধানে রুপোর দাম কেজিতে ২,৬০০ টাকা বেড়ে মধ্যবিত্তের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *