লেটেস্ট নিউজ

রেড রোডে প্রজাতন্ত্র দিবস: রোবট কুকুর ও ‘ভৈরব’ বাহিনীর চমক – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতার রেড রোডে জমকালো আয়োজনে পালিত হলো প্রজাতন্ত্র দিবস। রাজ্যপাল সিভি আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অনুষ্ঠিত কুচকাওয়াজে মূল আকর্ষণ ছিল সেনাবাহিনীর অত্যাধুনিক প্রযুক্তি ও বিশেষ ইউনিট। স্কুলের পড়ুয়াদের প্যারেডের পাশাপাশি পাহাড়ি ও সামুদ্রিক সংস্কৃতির অনন্য প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে।

এবারের বিশেষ চমক ছিল ভারতীয় সেনার ‘ভৈরব বাহিনী’ এবং রোবোটিক মিউল বা রোবট কুকুর। এছাড়া জল-স্থলে চলতে সক্ষম উভচর যান এবং ড্রোনের সুবিধাযুক্ত পঞ্চনাগ বাহিনী প্রথমবারের মতো অংশ নেয়। কড়া নিরাপত্তার চাদরে মোড়া রেড রোডে সেনাবাহিনীর এই শক্তি প্রদর্শন ছিল অত্যন্ত আধুনিক ও নজরকাড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *