লেটেস্ট নিউজ

রেল মানচিত্রে খানাকুল ও বক্রেশ্বর: নয়া লাইনের অনুমোদন – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজা রামমোহন রায়ের জন্মস্থান হুগলির খানাকুল এবং বীরভূমের বক্রেশ্বর ধামকে রেল মানচিত্রে যুক্ত করতে বড় পদক্ষেপ নিল রেল মন্ত্রক। সম্প্রতি তিনটি নতুন প্রকল্পে ১৭৮ কিলোমিটার দৈর্ঘ্যের চূড়ান্ত লাইন সার্ভের অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে পর্যটন ও যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সিউড়ি-নালা, আরামবাগ-খানাকুল এবং রসুলপুর-জঙ্গলপাড়া লাইন উল্লেখযোগ্য। বর্তমানে সড়কপথের ওপর নির্ভরশীল এই অঞ্চলগুলোতে সরাসরি রেল সংযোগ স্থাপিত হলে স্থানীয় আর্থ-সামাজিক অবস্থার দ্রুত উন্নতি ঘটবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই রেল যোগাযোগ ব্যবস্থা পর্যটন শিল্পকেও নতুন দিশা দেখাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *