রোববার থেকেই কি শীতের ছুটি, জানুন আপনার এলাকায় গরম কতটা বাড়ছে? – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউস ডেস্ক : মাঘের শেষেই কি আলমারিতে উঠবে লেপ-কম্বল? উত্তুরে হাওয়া ঝিমিয়ে পড়ায় এখন এই প্রশ্নই ঘুরছে সাধারণ মানুষের মনে। হাওয়া অফিস জানাচ্ছে, চলতি সপ্তাহ শেষ হতেই তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেকটাই চড়বে। বিশেষ করে আগামী রবিবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ায় দিনের বেলায় শীতের আমেজ কার্যত উধাও হতে চলেছে।
তাপমাত্রা বাড়লে সাধারণ মানুষের দৈনন্দিন রুটিনেও বদল আসবে। কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে সামান্য কুয়াশা থাকলেও দিনের বাকি সময় শুষ্ক আবহাওয়া ভোগাবে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় হালকা ঠান্ডার রেশ থাকলেও সমতলে পারদ ঊর্ধ্বমুখী হবে। বৃষ্টির সম্ভাবনা না থাকায় রোদে গরমের অস্বস্তি বাড়ার আশঙ্কা প্রবল, যা মূলত ঋতু পরিবর্তনের শারীরিক সমস্যার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

