রোহিতকে টপকে বিশ্বরেকর্ড পল স্টার্লিংয়ের! টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন আইরিশ অধিনায়ক – এবেলা
এবেলা ডেস্কঃ
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৬০তম ম্যাচ খেলে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক ম্যাচ খেলার বিশ্বরেকর্ড গড়লেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং। ১৫৯টি ম্যাচ খেলে এতদিন এই তালিকার শীর্ষে থাকা ভারতীয় কিংবদন্তি রোহিত শর্মাকে পেছনে ফেলে তিনি এখন ইতিহাসের এক নম্বর পুরুষ ক্রিকেটার।
২০০৯ সালে অভিষেকের পর থেকে দলের অন্যতম ভরসা হয়ে ওঠা স্টার্লিং এই ফরম্যাটে ৩,৮৭৪ রানের মালিক। বাবর আজম ও বিরাট কোহলির মতো তারকাদের সাথে পাল্লা দিয়ে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তিনি সমান দাপুটে। ম্যাচটিতে আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করে ১৭৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়।

