লক্ষ্মীবারে বড় পতন: সস্তা হলো সোনা! – এবেলা
এবেলা ডেস্কঃ
টানা মূল্যবৃদ্ধির পর লক্ষ্মীবারে এক লাফে অনেকটাই কমল সোনার দাম। ২২ জানুয়ারি ২০২৬ তারিখের আপডেট অনুযায়ী, কলকাতা ও দিল্লির মতো শহরগুলোতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ২,১০০ টাকা পর্যন্ত কমেছে। একইভাবে বড়সড় পতন লক্ষ্য করা গেছে ২৪ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দামেও।
বর্তমানে কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমে দাঁড়িয়েছে ১,৪১,৪৫০ টাকায় এবং ২৪ ক্যারেট সোনার দাম ১,৫৪,৩১০ টাকা। মধ্যবিত্তের নাগালে আসতে সোনার এই আকস্মিক দরপতন দেশের বড় শহরগুলিতে গহনা প্রেমীদের জন্য বড়সড় স্বস্তি বয়ে এনেছে।

