লেটেস্ট নিউজ

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আড়াই গুণ বৃদ্ধির বড় ইঙ্গিত দিলেন সায়নী ঘোষ

রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা আরও বৃদ্ধির ইঙ্গিত দিলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। বর্তমানে সাধারণ মহিলারা এক হাজার এবং তপশিলি জাতির মহিলারা বারোশো টাকা করে পান। সায়নী জানিয়েছেন, আগামী দিনে এই ভাতার পরিমাণ বেড়ে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত হতে পারে।

তবে ভাতা বৃদ্ধির এই বিষয়টি নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কোনো চূড়ান্ত আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। কবে থেকে বর্ধিত টাকা কার্যকর হবে, সে বিষয়েও নির্দিষ্ট কোনো তথ্য মেলেনি। আপাতত শাসক শিবিরের এই ইঙ্গিত ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *