লেটেস্ট নিউজ

‘লক্ষ্মীর ভাণ্ডার’-এ ৫ বছরে ১২০০ টাকা বৃদ্ধি, ভোটবাক্সে কতটা প্রভাব ফেলবে? – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী ভোটারদের সমর্থনে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প শুরু করেছিলেন। প্রথমদিকে ৫০০ টাকা বরাদ্দ করা হলেও, ২০২৪ সালে সাধারণ শ্রেণীর জন্য তা ১০০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণীর জন্য ১২০০ টাকা করা হয়। এবার ২০২৬ সালে এই ভাতা যথাক্রমে ১৫০০ এবং ১৭০০ টাকা হয়েছে। সব মিলিয়ে পাঁচ বছরে মোট ১২০০ টাকা বৃদ্ধি পেয়েছে। ২০২১ এবং ২০২৪ সালের মতো আসন্ন নির্বাচনেও এই প্রকল্প মমতার ‘মাস্টারস্ট্রোক’ হবে কি না, তা নিয়ে এখন জোর আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *