লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নবান্নের বড় চমক! জানুয়ারিতে কবে ঢুকবে টাকা? জেনে নিন দিনক্ষণ – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যের সর্বাধিক জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে সুখবর দিল নবান্ন। ২০২৬ সালের জানুয়ারি মাসের পেমেন্ট প্রসেসিং ইতিমধ্যেই শুরু হয়েছে, যার ফলে উপভোক্তাদের স্ট্যাটাসে ‘Payment Under Process’ দেখাচ্ছে। প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী, সোমবার থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ট্রেজারি থেকে বিল পাশ হওয়ায় উপভোক্তারা দ্রুত এই আর্থিক সহায়তা পেতে চলেছেন।
আবেদনকারীদের দুশ্চিন্তা কমিয়ে জানানো হয়েছে যে, আগামী ৮ই জানুয়ারির মধ্যেই অধিকাংশ মহিলার অ্যাকাউন্টে ভাতার টাকা পৌঁছে যাবে। কারিগরি কারণে দেরি হলেও ১০ই জানুয়ারির মধ্যে সকলের টাকা নিশ্চিতভাবে জমা পড়বে। সাধারণ শ্রেণির মহিলারা ১০০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্তরা ১২০০ টাকা করে পাবেন। নতুন আবেদনকারীদের ক্ষেত্রেও স্ট্যাটাস আপডেট হওয়া সাপেক্ষে এই মাসেই টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

