লেটেস্ট নিউজ

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ কেন? ময়নার ৭ হাজার মহিলার বঞ্চনায় ক্ষুব্ধ হাই কোর্ট – এবেলা

এবেলা ডেস্কঃ

পূর্ব মেদিনীপুরের ময়নায় গত পাঁচ মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না প্রায় ৭ হাজার মহিলা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন ভুক্তভোগীরা। বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ বিষয়টি আমলে নিয়েছেন।

আদালত এই ঘটনায় রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। আগামী দুই সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়ে আদালত স্পষ্ট জানায়, মামলার কারণ দেখিয়ে যেন প্রকল্পের টাকা বন্ধ রাখা না হয়। ১৭ ফেব্রুয়ারি পরবর্তী শুনানিতেই নির্ধারিত হবে এই হাজার হাজার মহিলার ভাগ্যে কী রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *