লক্ষ্মীর ভান্ডারের টেক্কা দিতে স্ট্যালিনের মাস্টারস্ট্রোক, নারীশক্তির অ্যাকাউন্টে একলপ্তে ঢুকছে ৫০০০ টাকা – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনুদান বৃদ্ধির রেশ কাটতে না কাটতেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এক চমকপ্রদ পদক্ষেপ নিলেন। নির্বাচনী আবহে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে একবারে ৫,০০০ টাকা পাঠিয়েছে ডিএমকে সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মাসিক ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করেছেন, সেখানে স্ট্যালিন গ্রীষ্মকালীন বিশেষ প্যাকেজ ও অগ্রিম কিস্তি মিলিয়ে একলপ্তে পাঁচগুণ টাকা পাঠিয়ে ভোটারদের মন জয়ের কৌশলী চাল দিলেন।
তামিলনাড়ুর ‘কলাইনার মাগালির উরিমাই থিট্টাম’ প্রকল্পের অধীনে এই বিপুল অর্থ পেয়ে কার্যত চমকে গেছেন মহিলারা। মূলত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তিন মাসের অগ্রিম ভাতা এবং বিশেষ অনুদান মিলিয়ে এই টাকা দেওয়া হয়েছে। বিরোধীরা একে হারের ভয়ে ‘চমকের রাজনীতি’ বলে কটাক্ষ করলেও, বিশেষজ্ঞদের মতে মহিলা ভোটারদের সমর্থন আদায়ে মমতার দেখানো পথেই আরও এক ধাপ এগিয়ে গেলেন স্ট্যালিন। মে মাসে ভোটের ফল প্রকাশের পরেই পরবর্তী কিস্তির টাকা দেওয়া হবে।

