লেটেস্ট নিউজ

লক্ষ্যভ্রষ্ট হবে না আর কোনো ‘গুলি’, এবার ট্রাম্পকে সরাসরি খুনের হুমকি ইরানের – এবেলা

এবেলা ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি প্রাণনাশের হুমকি দিল ইরানের একটি সরকারি সংবাদমাধ্যম। ২০২৪ সালে পেনসিলভ্যানিয়ার রক্তাক্ত হামলার ছবি প্রকাশ করে তারা বার্তা দিয়েছে যে, এবার আর লক্ষ্যভ্রষ্ট হবে না ঘাতকের গুলি। তেহরানের এমন উসকানিমূলক আচরণে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে চরম উত্তেজনা তৈরি হয়েছে।

মূলত ইরানে চলমান গণবিক্ষোভ দমনে ট্রাম্পের কঠোর অবস্থান ও সামরিক হুঁশিয়ারির পাল্টা জবাবেই এই প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে। জনসমক্ষে রক্তাক্ত ট্রাম্পের ছবি ব্যবহার করে এমন বার্তা আন্তর্জাতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। তবে তেহরান বা ওয়াশিংটন এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *