লেটেস্ট নিউজ

লক্ষ কোটি টাকার ষড়যন্ত্র! ট্রাম্প ঘনিষ্ঠ দূতের কাছে হাসিনার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইউনূসের – এবেলা

এবেলা ডেস্কঃ

বাংলাদেশে আগামী ১২ই ফেব্রুয়ারি নির্ধারিত নির্বাচন বানচাল করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকরা বিপুল অর্থ ঢালছেন বলে গুরুতর অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যায় দক্ষিণ ও মধ্য এশিয়ায় আমেরিকার বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে দীর্ঘ ফোনালাপে তিনি দাবি করেন, পলাতক নেতা ও তাঁর অনুসারীরা হিংসায় উস্কানি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছেন। তবে এই চক্রান্ত মোকাবিলা করে একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ প্রস্তুত।

ফোনালাপে প্রধান উপদেষ্টা জানান, স্বৈরাচারী শাসনামলে হারানো ভোটাধিকার ফিরে পেতে সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। নির্বাচনের হাতে থাকা শেষ ৫০ দিনে নিজেদের দক্ষতা প্রমাণে তাঁর প্রশাসন বদ্ধপরিকর। বৈঠকে বাণিজ্য ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশেষ দূত সার্জিও গোরকে ইউনূস আশ্বস্ত করেন যে, সকল প্রতিকূলতা কাটিয়ে নির্ধারিত সময়েই বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *