লেটেস্ট নিউজ

লতাকে ‘মহারাণী’ কটাক্ষ! রফি-লতার ঐতিহাসিক সংঘাতের নেপথ্যে আসল কারণ কী? – এবেলা

এবেলা ডেস্কঃ

হিন্দি সংগীত জগতের দুই নক্ষত্র লতা মঙ্গেশকর ও মহম্মদ রফির দীর্ঘদিনের বন্ধুত্বের ইতি ঘটেছিল রয়্যালটি সংক্রান্ত মতবিরোধে। ১৯৬৩ সালে মিউজিশিয়ানস অ্যাসোসিয়েশনের বৈঠকে লতা শিল্পীদের আজীবন আর্থিক নিরাপত্তার দাবিতে সরব হলে রফি তার বিরোধিতা করেন। এই বাদানুবাদের মাঝেই লতাকে ‘মহারাণী’ বলে কটাক্ষ করা হয়, যার ফলে দীর্ঘ তিন বছর এই কিংবদন্তি জুটি একসঙ্গে কোনো গান রেকর্ড করেননি।

পরবর্তীতে রফির মৃত্যুর পর লতা ক্ষমা প্রার্থনার চিঠি পাওয়ার দাবি করলেও রফির পরিবার তা অস্বীকার করে। ২০১২ সালে কপিরাইট আইন সংশোধনের আগে পর্যন্ত শিল্পীদের এই অধিকার অধরাই ছিল। রয়্যালটি নিয়ে শুরু হওয়া সেই তিক্ততা নিরসন না হওয়ায় দুই সুরসম্রাটের অম অম্লমধুর সম্পর্ক আজও অনুরাগী ও সংগীত মহলে এক রহস্যময় অধ্যায় হয়ে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *