লশকর-যোগ: কেরল থেকে ধৃত ইদ্রিসকে ১০ বছরের জেল – এবেলা
এবেলা ডেস্কঃ
তানিয়া পারভিন মামলায় লশকর-এ-ত্যায়বার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ধৃত সৈয়দ মহম্মদ ইদ্রিসকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিল বিশেষ এনআইএ আদালত। কর্নাটকের বাসিন্দা ইদ্রিস আদালতে নিজের দোষ স্বীকার করে নিলে বিচারক সুকুমার রায় তাকে সাজা ও ৭০ হাজার টাকা জরিমানা করেন।
২০২০ সালে বাদুড়িয়ার কলেজছাত্রী তানিয়াকে গ্রেফতারের পর কেরল থেকে ইদ্রিসকে জালে তোলে এনআইএ। তদন্তে জানা যায়, লশকরের হয়ে তানিয়ার আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিল সে। এই মামলায় ধৃত অপর অভিযুক্ত আলতাফ মহম্মদের পরবর্তী শুনানি আগামী ১৩ ফেব্রুয়ারি।

