লস্কর যোগে বড় সাজা: এনআইএ আদালতে দোষী সাব্যস্ত ইদ্রিস – এবেলা
এবেলা ডেস্কঃ
নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার হয়ে সদস্য নিয়োগ ও নাশকতার ছক কষার দায়ে মহম্মদ ইদ্রিসকে ১০ বছরের কারাদণ্ড দিল এনআইএ-র বিশেষ আদালত। ২০২০ সালে বাদুড়িয়া থেকে ধৃত কলেজ ছাত্রী তানিয়া পারভিনকে জেরার সূত্র ধরে কর্নাটক থেকে গ্রেপ্তার করা হয় এই জঙ্গিকে। দোষ স্বীকার করায় বিচারক সুকুমার রায় তাকে কারাদণ্ডের পাশাপাশি জরিমানার নির্দেশও দেন।
তদন্তে জানা গেছে, পাকিস্তানের আইএসআই-এর মদতে ভারতে বড়সড় নাশকতার পরিকল্পনা ছিল এই মডিউলটির। ইদ্রিসের সাজা হলেও মূল অভিযুক্ত তানিয়া পারভিনের বিচার প্রক্রিয়া এখনও চলছে। রাজ্য পুলিশ থেকে তদন্তভার নেওয়ার পর জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ দ্রুত চার্জশিট জমা দিয়েছিল। কঠোর ইউএপিএ ধারায় এই সাজা ঘোষণা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

