লেটেস্ট নিউজ

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ গ্যাস লিক ও বিস্ফোরণ এবং বন্ধ হলো ৫ নম্বর ফ্রিওয়ে

আমেরিকার লস অ্যাঞ্জেলেস কাউন্টির ক্যাসটাইক এলাকায় একটি প্রধান গ্যাস পাইপলাইন ফেটে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেলে রিজ রুট রোড ও পাইন ক্রেস্ট প্লেসের কাছে এই পাইপলাইন বিস্ফোরণ ও ছিদ্র হওয়ার খবর পাওয়া যায়। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় বাসিন্দাদের অবিলম্বে ঘরের ভেতরে থাকার বা ‘শেল্টার-ইন-প্লেস’ নির্দেশ দিয়েছে প্রশাসন।

এই ঘটনার জেরে ৫ নম্বর ফ্রিওয়ের উভয় দিকসহ পিয়ারব্লসম হাইওয়ে এবং স্টেট রুট ১২৬ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল জানিয়েছে, জননিরাপত্তার স্বার্থে এলাকায় ‘সিগ অ্যালার্ট’ জারি করা হয়েছে। বর্তমানে উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *