লালকেল্লায় এনআইএ-র ভুয়ো পরিচয়পত্র নিয়ে রহস্যময় গাড়ি! দিল্লিতে হাই অ্যালার্ট – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক: দিল্লির ঐতিহাসিক লালকেল্লা সংলগ্ন পার্কিং এলাকায় একটি রহস্যময় গাড়িকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে থাকা এই এলাকায় জম্মু-কাশ্মীর নম্বর প্লেটের একটি গাড়ি নিয়ে সন্দেহভাজন গতিবিধি নজরে আসতেই সক্রিয় হয় দিল্লি পুলিশ।
অভিযুক্ত যুবকের নাম মুদাসির আহমেদ মীর, যিনি জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা। তল্লাশির সময় তার কাছ থেকে একটি ভুয়ো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) আইডেন্টিটি কার্ড উদ্ধার করা হয়েছে। এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে দিল্লি পুলিশের স্পেশাল সেল, ইন্টেলিজেন্স ব্যুরো (IB) এবং এনআইএ যৌথভাবে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে যে, এখন পর্যন্ত কোনো সরাসরি সন্ত্রাসবাদী যোগসূত্র পাওয়া যায়নি। তবে ধৃত মুদাসিরের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। ঘটনার সময় গাড়িতে তার সঙ্গে এক নাবালকও ছিল, যার পরিচয় এবং এই ঘটনার সাথে তার সম্পৃক্ততা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। হাই-প্রোফাইল এলাকায় কেন সে ভুয়ো পরিচয়পত্র নিয়ে এসেছিল, তা নিয়ে তদন্ত জারি রয়েছে।

