লালবাজারের নতুন অধিপতি সুপ্রতিম সরকার, আজই সব থানার ওসিদের তলব – এবেলা
এবেলা ডেস্কঃ
লালবাজারের নতুন নগরপাল হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন সুপ্রতিম সরকার। বিদায়ী পুলিশ কমিশনার মনোজ বর্মার কাছ থেকে তিনি দায়িত্বভার বুঝে নেন। কমিশনার হিসেবে যোগ দিয়েই আজ শনিবার শহরের সমস্ত থানার ওসি এবং অতিরিক্ত ওসিদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন তিনি। দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকে তিনি পুলিশ বাহিনীকে কী কড়া বার্তা দেন, এখন সেদিকেই নজর সকলের। অন্যদিকে, বিদায়ী কমিশনার মনোজ বর্মাকে লালবাজার থেকে নিয়ম মেনে বিদায় জানানো হয়।

